সংবাদদাতা,পানাগড়ঃ তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয়ে মজুত বিশ্ববাংলা লোগোযুক্ত আড়াইশো সরকারি ত্রিপল। পাওয়া গেল সরকার থেকে দেওয়া মাছের খাবার ও ব্লিচিং। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কাঁকসার গোপালপুরে। অভিযোগ, তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্য শিবদাস মণ্ডলের দখলে থাকা একটি দলীয় কার্যালয় থেকে উদ্ধার হয়েছে বিশ্ববাংলা লোগোযুক্ত প্রায় ২০০-র বেশি সরকারি ত্রিপল। বুধবার দুপুরে বিজেপির কর্মী-সমর্থকরা ওই কার্যালয় খুলতেই ভিতরে স্তূপ করে রাখা ত্রিপলগুলি দেখতে পান। ভেতরে শুধু ত্রিপল ছিল না,ছিল সরকারি মাছের বস্তা বস্তা খাবার, এছাড়াও রয়েছে সরকারি ব্লিচিং। তারপরে এলাকার মানুষজন ভিড় এলাকাবাসী ও বিজেপির অভিযোগ, দীর্ঘদিন ধরেই শিবদাস মণ্ডল এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত। বিরোধীদের দাবি, তাঁর বিরুদ্ধে জলা জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগও রয়েছে। এর সাথে মদত রয়েছে প্রধান শ্রীনন্দা রায় মহান্তি ও উপপ্রধান গণেশ মন্ডলের। পাশাপাশি কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া নিয়েও বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, সাধারণ মানুষের জন্য বরাদ্দ সরকারি ত্রাণসামগ্রী দলীয় কার্যালয়ে মজুত করে রাখা হয়েছিল। শুধু ত্রিপলই নয়, আরও কিছু সরকারি সামগ্রী থাকার অভিযোগও তুলেছেন বিজেপি নেতৃত্ব। ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমে যায় এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এলাকার বিজেপির সদস্য সংগ্রাম মুখোপাধ্যায় অভিযোগ করেন, “এই শিবদাস মণ্ডল শুধু ত্রিপল নয়, সরকারি অনেক সম্পত্তিই লুট করেছে। আজ সেই সব একে একে কার্যালয় থেকে বেরিয়ে আসছে। আমরা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেছি। এই ধরনের দুর্নীতিগ্রস্ত নেতাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক”।
তৃণমূল শ্রমিক সংগঠনের কার্যালয় থেকে উদ্ধার বিপুল সরকারী ত্রাণসামগ্রী
RELATED ARTICLES



