সংবাদদাতা,রানীগঞ্জঃ প্রতিবেশী এক গৃহবধূর সঙ্গে পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ গ্রামীণ এলাকায়। অভিযোগের তির জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরির ছেলে পবিত্র বাউরির দিকে।স্থানীয়দের অভিযোগ, পবিত্র বাউরি ওই এলাকার এক প্রতিবেশী গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন ধরে পরকীয়ায় লিপ্ত ছিলেন। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই এলাকায় ক্ষোভের সঞ্চার হয়।উত্তেজিত গ্রামবাসীরা জেলা সভাধিপতির বাড়ির সামনে জড়ো হন। বিক্ষোভকারীরা পবিত্র বাউরিকে দোষী সাব্যস্ত করে ওই গৃহবধূর সঙ্গেই বিয়ে দেওয়ার দাবি তোলেন। জেলা সভাধিপতির পরিবারের সদস্যরা বাড়ির দরজা না খোলায় ক্ষুব্ধ জনতা বাড়ির দরজা-জানালায় ভাঙচুর চালায়।পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কায় ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যদিও এই ঘটনা নিয়ে জেলা সভাধিপতি বা তাঁর পরিবারের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
জেলা সভাধিপতির ছেলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগে উত্তপ্ত রানীগঞ্জ
RELATED ARTICLES



