Wednesday, July 8, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গজাতীয় সড়কে টোটো চলাচল বন্ধে কড়া পদক্ষেপ পুলিশের

জাতীয় সড়কে টোটো চলাচল বন্ধে কড়া পদক্ষেপ পুলিশের

দুর্গাপুর,৮ জুলাইঃ জাতীয় সড়কে টোটোর চলাচল নিষিদ্ধ থাকা সত্বেও সেই নিয়মের তোয়াক্কা না করে অনেক টোটো চালকই জাতীয় সড়ক দিয়ে চলাচল করে। আগেও একাধিকবার এনিয়ে তাদের সতর্ক করেছে ট্রাফিক পুলিশ। কিন্তু তা সত্বেও জাতীয় সড়কে দেখা যায় টোটো চলছে। এবার এনিয়ে কড়া পদক্ষেপ নিতে দেখা গেল পুলিশকে। বুধবার ভিড়িঙ্গীর কাছে জাতীয় সড়কে একের পর এক টোটো থামিয়ে চালকদের কড়া ধমক দিল পুলিশ এবং করা হল জরিমানাও। তাদের সতর্ক করে জানিয়ে দেওয়া হয়েছে এরপরও যদি তারা জাতীয় সড়কে টোটো চালায় তাহলে গাড়ি বাজেয়াপ্ত করা হবে। উল্লেখ্য, টোটো দুর্ঘটনা রুখতে রাজ্যজুড়ে কড়া নজরদারি শুরু করেছে রাজ্য পুলিশ। সেই কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল থেকে দুর্গাপুরের ভিড়িঙ্গি এলাকায় ১৯ নম্বর জাতীয় সড়কে বিশেষ অভিযান চালায় দুর্গাপুর ট্রাফিক গার্ড। অভিযান চলাকালীন জাতীয় সড়কে চলাচল করা একের পর এক টোটো আটকানো হয়। ট্রাফিক নিয়ম ভাঙার অভিযোগে একাধিক টোটো চালকের বিরুদ্ধে জরিমানা করা হয়। পাশাপাশি বেশ কয়েকটি টোটো আটকও করেছে পুলিশ। দুর্গাপুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে টোটো চালকদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আগামী দিনে জাতীয় সড়কে টোটো নিয়ে উঠলে আর কোনও রকম ছাড় দেওয়া হবে না। নিয়ম ভাঙলে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি টোটো বাজেয়াপ্তও করা হতে পারে। ট্রাফিক পুলিশের দাবি, জাতীয় সড়কে টোটোর অনিয়ন্ত্রিত চলাচল বড়সড় দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। সেই কারণেই যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তার স্বার্থে এই বিশেষ অভিযান চলছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments