দুর্গাপুর,২৮ জুনঃ রবিবার কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মজয়ন্তী উপলক্ষে দুর্গাপুর ইস্পাত অঞ্চলে আয়োজিত হল বর্ণাঢ্য ‘কিশোর বাহিনীর শ্রদ্ধার্ঘ্য’ অনুষ্ঠান। এদিন সকালে মিত্রমেলা কিশোর বাহিনীর উদ্যোগে একটি সুসজ্জিত সাইকেল র্যালির আয়োজন করা হয়, যেখানে অংশ নেন বহু কিশোর-কিশোরী ও যুব সদস্য। ফুল ও বিভিন্ন সচেতনতামূলক বার্তায় সজ্জিত সাইকেল নিয়ে অংশগ্রহণকারীরা দুর্গাপুর ইস্পাত অঞ্চলের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন। র্যালির মাধ্যমে কবি সুকান্ত ভট্টাচার্যের আদর্শ, দেশপ্রেম, সমাজসেবা এবং মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার বার্তা তুলে ধরা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষা, স্বাস্থ্য, সমাজসেবা, দেশপ্রেম এবং বিশ্বশান্তির মতো মূল্যবোধকে সামনে রেখেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা কবির স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং সমাজ গঠনে যুব সমাজের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
কবি সুকান্ত জয়ন্তীতে দুর্গাপুরে ‘কিশোর বাহিনী’র শ্রদ্ধার্ঘ্য
RELATED ARTICLES



