দুর্গাপুর,২৮ জুনঃ পোলিওমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে বিগত বেশ কিছু বছর ধরেই দেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পরিচালনায় দেশব্যাপী পোলিও টিকাদান কর্মসূচি পালন করা হয়ে আসছে। এই কর্মসূচীর অধীনে ০ থেকে ৫ বছর বয়সী সব শিশুকে বিনামূল্যে পোলিও ড্রপ খাওয়ানো হয়। রবিবার রাজ্য জুড়ে পালস পোলিও কর্মসূচির অংশ হিসেবে দুর্গাপুরের কুরুড়িয়া ডাঙা সু-স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে শিশুদের পালস পোলিও খাওয়ালেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘোড়ুই। স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে তিনি প্রথমে চলতে থাকা কর্মসূচির খোঁজখবর নেন এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেন,তাঁদের কাজের প্রশংসাও করেন। পাশাপাশি উপস্থিত শিশুদের অভিভাবকদের সঙ্গেও কথা বলেন তিনি। এরপর স্বাস্থ্যকর্মীদের সহযোগিতায় একাধিক শিশুকে নিজ হাতে পালস পোলিও খাওয়ান বিধায়ক।
শিশুদের পালস পোলিও খাওয়ালেন বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই
RELATED ARTICLES



