Friday, September 25, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গখুলে গেল দুর্গাপুরের কুমার মঙ্গলম পার্ক

খুলে গেল দুর্গাপুরের কুমার মঙ্গলম পার্ক

সংবাদদাতা,দুর্গাপুরঃ শুক্রবার পূর্ব নির্ধারিত সময়েই সাধারণ মানুষের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে গেল দুর্গাপুরের ঐতিহ্যবাহী মোহন কুমার মঙ্গলম পার্ক তথা কেএমপি। নতুন করে সাজানো এই পার্কের উদ্বোধন করেন দুর্গাপুর ইস্পাত কারখানার ম্যাটেরিয়ালস ম্যানেজমেন্ট বিভাগের ইডি, বিএস পল্লী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্কটি লিজে নেওয়া ইলামবাজার ওয়েলফেয়ার এডুকেশনাল সোসাইটির অন্যতম কর্ণধার গীতা নন্দ। উদ্যোক্তাদের পরিকল্পনা, নতুনভাবে সাজিয়ে কুমারমঙ্গলম পার্ককে আরও আকর্ষণীয় করে তোলা। আগামী দিনে যুক্ত হবে বিভিন্ন ধরনের রাইড। পাশাপাশি বিয়ে, জন্মদিন সহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আয়োজনের জন্যও এখানে থাকবে বিশেষ ব্যবস্থা। প্রবল বৃষ্টির মধ্যেও পার্কের নতুন যাত্রা ঘিরে দেখা গেল উৎসাহ। দুর্গাপুরবাসীর বিনোদনের এই পুরনো ঠিকানা নতুন রূপে কতটা আকর্ষণ তৈরি করতে পারে, এখন সেটাই দেখার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments