বাঁকুড়া,১০ মেঃ দীর্ঘ ১৫ বছর পর রাজ্যের পূর্ণ মন্ত্রী পেলো বাঁকুড়া। শনিবার ব্রিগেডে ক্যবিনেট মন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন রানীবাঁধের বিধায়ক ক্ষুদিরাম টুডু। রবিবার তিনি বাঁকুড়ায় পৌঁছাতেই বিজেপি কর্মীদের বাঁধভাঙা উচ্ছাস আর অভিনন্দনের বন্যায় ভাসলেন। বাঁকুড়া জেলায় শেষ পূর্ণ মন্ত্রী ছিলেন বাম আমলের পার্থ দে। তারপর থেকে আর বাঁকুড়ার কোনো জন প্রতিনিধি পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাননি। স্বাধীনতার পর বাম আমল হোক বা তৃণমূল আমল,একাধিকবার বাঁকুড়ার জঙ্গলমহল থেকে নির্বাচিত একাধিক জনপ্রতিনিধি রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলেও কোনোদিনই পূর্ণ মন্ত্রী পায়নি জঙ্গলমহল। অতীতের সেই রেকর্ড ভেঙে প্রায় দেড় দশক পর বাঁকুড়ার জঙ্গলমহলে প্রথম বারের জন্য পূর্ণমন্ত্রী হয়েছেন ক্ষুদিরাম টুডু। দলীয় কার্যালয়ে পৌঁছাতেই ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান কর্মীরা। ক্ষুদিরাম টুডুর দাবি দপ্তর পাওয়ার পর একদিকে যেমন এতদিন ধরে দেওয়া ভুয়ো তপশিলী উপজাতি সংশাপত্র বাতিল করার ব্যপারে উদ্যোগ নেবেন তেমনই স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ করে জঙ্গলমহলে বন্ধ হয়ে পড়া স্কুলগুলিকে পুনরায় চালু করাই হবে তাঁর প্রধান লক্ষ্য। এছাড়াও পানীয় জল,রাস্তাঘাট সহ জঙ্গলমহলের পরিকাঠামো উন্নয়নেও বিশেষ পদক্ষেপ করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন নব নির্বাচিত বিধায়ক।
১৫ বছর পর পূর্ণ মন্ত্রী পেল বাঁকুড়া জেলা
RELATED ARTICLES



