দুর্গাপুর,২ জুলাইঃ ফের দুর্গাপুরে গণধর্ষণের ঘটনা। গণধর্ষণের শিকার এক আদিবাসী কিশোরী। কিশোরীকে গণধর্ষণের অভিযোগে চারজন আদিবাসী যুবককে গ্রেপ্তার করেছে দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের নাম অজয় সোরেন, রবীন বাস্কে, বুধন টুডু ও রাজু মান্ডি। বৃহস্পতিবার ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের ৬ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। মঙ্গলবার রাতে এই কিশোরী শৌচকর্মের জন্য বাড়ির অদূরে জঙ্গলে গিয়েছিল। সেখানে তাঁকে একা পেয়ে গণধর্ষণ করে এলাকার চার যুবক। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে এদিন দুর্গাপুর থানায় ডেপুটেশন দেন ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা।
আদিবাসী কিশোরীকে গণধর্ষণ,গ্রেপ্তার চার যুবক
RELATED ARTICLES



