Wednesday, July 1, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবিধান রায়ের জন্মদিনে দুর্গাপুরে অন্নপূর্ণা  যোজনার শংসাপত্র বিতরণ

বিধান রায়ের জন্মদিনে দুর্গাপুরে অন্নপূর্ণা  যোজনার শংসাপত্র বিতরণ

দুর্গাপুর,১ জুলাইঃ দুর্গাপুরের অন্যতম রূপকার তথা বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিন। তাঁর পরিকল্পনা ও উদ্যোগেই দুর্গাপুর একসময় দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পনগরী হিসেবে গড়ে উঠেছিল। যদিও বর্তমানে সেই শিল্পনগরীর বহু শিল্পপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে বা ধুঁকতে ধুঁকতে টিকে রয়েছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে রাজ্যে নতুন সরকার গঠনের পর বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প চালু হয়েছে নির্বাচনের আগে বিজেপি ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর বিকল্প হিসেবে ‘অন্নপূর্ণা যোজনা’  চালুর প্রতিশ্রুতি দিয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী আজ রাজ্যের মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৩,০০০ টাকা করে জমা পড়েছে বলে দাবি করা হয়।এই উপলক্ষে দুর্গাপুর পূর্ব ও পশ্চিম বিধানসভা এলাকার মহকুমা শাসকের দপ্তরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ুই প্রায় ৫০ জন মহিলার হাতে ‘অন্নপূর্ণার’ অর্থ তাঁদের অ্যাকাউন্টে জমা পড়ার শংসাপত্র তুলে দেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments