পান্ডবেশ্বর,২০ এপ্রিলঃ শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির সমর্থনে নির্বাচনী প্রচারে এলেন আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। সোমবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের গৌরবাজার এলাকায় একটি রোড শো এর মাধ্যমে নির্বাচনী প্রচার সারেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি। প্রার্থী জিতেন্দ্র তেওয়ারি ও আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মার রোড শোয়ে প্রচুর বিজেপি কর্মী সমর্থক অংশ নেন। তিনি এলাকার মানুষের কাছে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারিকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নারী শক্তি বিল প্রসঙ্গে আসামের মুখ্যমন্ত্রী বলেন, যেভাবে বিরোধীরা নারী শক্তি বীরের বিরোধিতা করে এই বিলটিকে পাস করাতে বাধার সৃষ্টি করেছে। তিনি অভিযোগ করেন,মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী হয়ে নারী শক্তি বিলের বিরোধিতা করেছেন, তাতে এই নারী শক্তিই তাদের বিরুদ্ধে গর্জে উঠবে। এর পাশাপাশি দুষ্কৃতীদের প্রসঙ্গে তিনি বলেন, “অবিলম্বে তৃণমূলের গুন্ডারা ভোটের আগে সারেন্ডার করুন”।
পাণ্ডবেশ্বর বিজেপি প্রার্থীর প্রচারে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা
RELATED ARTICLES



