Thursday, June 18, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গ১০০ দিনের প্রকল্পের আওতায় পুকুর পুনঃখনন কাজের সূচনা

১০০ দিনের প্রকল্পের আওতায় পুকুর পুনঃখনন কাজের সূচনা

অন্ডাল,১৮ জুনঃ সারা রাজ্যের সঙ্গে পশ্চিম বর্ধমান জেলাতেও দীর্ঘকাল বন্ধ  ১০০ দিনের কাজের প্রকল্প। অবশেষে পালাবদলের পর রাজ্যে এই প্রকল্পের কাজ শুরু হয়েছে। এদিন পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল ব্লকের মদনপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পলাশবন মৌজায় ১০০ দিনের কাজের আওতায় গোয়ালা পুকুর পুনঃখনন প্রকল্পের শুভ সূচনা হল। জেলা শাসক এস পুন্নমবলম স্বয়ং উপস্থিত থেকে মাটি কেটে প্রকল্পের কাজের আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে প্রশাসনের অন্যান্য আধিকারিক,পঞ্চায়েত প্রতিনিধিসহ এলাকার বহু বাসিন্দা উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রায় ৬ লক্ষ ৪৫ হাজার টাকা ব্যয়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে। দীর্ঘদিন ধরে পুকুরটির সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন স্থানীয় বাসিন্দারা। পুনঃখননের ফলে জলাধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং জল সংরক্ষণের ক্ষেত্রে উল্লেখযোগ্য সুবিধা মিলবে। পাশাপাশি কৃষিকাজ ও দৈনন্দিন প্রয়োজনে জল ব্যবহারের ক্ষেত্রেও উপকৃত হবেন এলাকার মানুষ। প্রশাসনের দাবি, ১০০ দিনের কাজের মাধ্যমে একদিকে যেমন গ্রামীণ এলাকায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে,অন্যদিকে জলাশয়গুলির পুনরুজ্জীবনের মাধ্যমে পরিবেশ ও কৃষি ব্যবস্থাও শক্তিশালী হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments