Friday, March 13, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গনাম বাদ নিয়ে আইএসএফের প্রতিবাদ মিছিল জেমুয়া গ্রামে

নাম বাদ নিয়ে আইএসএফের প্রতিবাদ মিছিল জেমুয়া গ্রামে

সংবাদদাতা,দুর্গাপুরঃ এসআইআর নিয়ে ক্ষোভের ঝাঁঝ ক্রমশই বাড়ছে। চলছে মহকুমা ও জেলা শাসক দফতরে প্রতিনিয়ত বিক্ষোভ। দাবি একটাই,বৈধ ভোটারদের নাম অবিলম্বে চূড়ান্ত ভোটার তালিকায় তুলতে হবে। কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না। এবার এই দাবিতে সরব হলেন পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার অধীন জেমুয়া গ্রামের মানুষ। জানা গেছে,এই গ্রামের অনেক বৈধ ভোটারের নাম যেমন বাদ পড়েছে,তেমনই ৩৫০ জনের নাম এসআইআর-এর বিচারাধীন তালিকায় রয়েছে। এরই প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে তাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করার দাবিতে জেমুয়া গ্রামে বিক্ষোভ মিছিল করেন আইএসএফ কর্মীরা। সংগঠনের নেতা শেখ আজাহার,শেখ শরিফুল,শেখ ইমতিয়াজরা জানান,তাদের গ্রামে এমন অনেক মানুষ রয়েছেন যারা বংশ পরম্পরায় এই গ্রামেরই বাসিন্দা। অথচ,তাদের অনেকেরই নাম বাদ গেছে। আবার অনেকের নাম বিচারাধীন বলা হয়েছে। ফলে,আসন্ন নির্বাচনে তারা ভোট দিতে পারবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তারই প্রতিবাদে এলাকায় তারা মিছিল করে। ভোটার তালিকা থেকে নাম বাদ এবং ভোটারের নামে পাশে বিচারাধীন লেখা নিয়ে আইএসএফ নেতাদের দাবি,সাম্প্রতিক সময়ে জেমুয়া গ্রামে রাজনৈতিক সমীকরণেও বড় পরিবর্তন ঘটেছে। তার প্রভাব এসআইআরে পড়েছে বলেও তাঁদের ধারনা। এই গ্রামের সমস্ত বৈধ ভোটারের নাম তালিকায় তোলা না হলে তাদের আন্দোলন আরও বড় আকারে চলবে বলেও তারা জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments