Saturday, March 14, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করলেন বাঁকুড়ার বিজেপি কর্মীরা

ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করলেন বাঁকুড়ার বিজেপি কর্মীরা

চিন্ময় চ্যাটার্জী,বাঁকুড়া: আগামীকাল শনিবার কলকাতার ব্রিগেড প্যারাড গ্রাউন্ডে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরিবর্তন যাত্রার জনসভা। একের পর এক স্পেশাল ট্রেনে চড়ে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করলেন বাঁকুড়া জেলার বিজেপি নেতা কর্মী সমর্থকেরা। এদিন রাত ৯ টা ১৫ মিনিটে প্রথম স্পেশাল ট্রেন ছাড়ে বাঁকুড়া স্টেশন থেকে। সেই ট্রেনে চড়ে জেলার বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মী রওনা দেন কলকাতার উদ্যেশ্যে। এরপর রাত ১০ টা ১৫ মিনিটে অপর একটি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও সাধারণ ট্রেনে চড়েও বিজেপি কর্মীরা রওনা দিচ্ছেন ব্রিগেডের উদ্যেশ্যে। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে ব্রিগেডের উদ্দেশ্য যাবে ১০০ টি বাস। বিজেপি নেতৃত্বের দাবি বাঁকুড়া জেলা থেকেই প্রায় ১৫ হাজার বিজেপি কর্মী নরেন্দ্র মোদীর সভায় যোগ দেবেন। প্রধানমন্ত্রীর এই সভাকে ঘিরে বিজেপির সাধারণ কর্মীদের উৎসাহ দেখা গেল চোখে পড়ার মতো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments