Saturday, March 14, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গমোদির ব্রিগেড সভার দিনেই বিজেপি থেকে তৃণমূলে যোগ বিজেপি নেতার

মোদির ব্রিগেড সভার দিনেই বিজেপি থেকে তৃণমূলে যোগ বিজেপি নেতার

দুর্গাপুর,১৪ মার্চঃ প্রধানমন্ত্রী নরেন্দ্রনাথ মোদীর ব্রিগেড সভার দিনেই গেরুয়া শিবিরে বড় ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার প্রভারী প্রধান রূপক পাঁজা। দুর্গাপুরের অরবিন্দ এভিনিউতে জেলা তৃণমূলের কার্যালয়ে দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী হাত থেকে তিনি তৃণমূলের পতাকা তুলে নেন। এই যোগদানকে ঘিরে জেলাজুড়ে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তৃণমূলে যোগ দেওয়ার পর রূপক পাঁজা বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। বিশেষ করে তিনি বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর দাবি,দীর্ঘদিন বিজেপির সঙ্গে যুক্ত থাকলেও সেখানে তিনি প্রত্যাশিত কাজের পরিবেশ পাননি। দলের ভিতরে নানা অসঙ্গতি ও অগণতান্ত্রিক আচরণ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি কয়লা ও বালি চুরির সঙ্গেও বিজেপির কিছু নেতার যোগ রয়েছে বলেও দাবি করেছেন রূপক পাঁজা। তিনি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নেতৃত্বে পশ্চিমবঙ্গের উন্নয়ন যেভাবে এগিয়ে চলেছে,তা তাঁকে অনুপ্রাণিত করেছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে একের পর এক উন্নয়নমূলক প্রকল্প ও সাধারণ মানুষের জন্য বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি নেওয়া হয়েছে। সেই কারণেই তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী রূপক পাঁজাকে দলে স্বাগত জানিয়ে বলেছেন,বিভিন্ন রাজনৈতিক দল থেকে অনেকেই তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন। কারণ,তারা বুঝতে পারছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই রাজ্যের প্রকৃত উন্নয়ন সম্ভব। রূপক পাঁজার মতো অভিজ্ঞ রাজনৈতিক কর্মী দলে যোগ দেওয়ায় সংগঠন আরও শক্তিশালী হবে বলেও তিনি দাবি করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments