Saturday, March 14, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গজামুড়িয়ায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারী

জামুড়িয়ায় কেন্দ্রীয় বাহিনীর টহলদারী

সংবাদদাতা,জামুড়িয়াঃ এস আই আর আবহের মধ্যেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। ইতিমধ্যেই বিভিন্ন জেলায় সেই বাহিনী টহলদারীও শুরু করে দিয়েছে। এবার দেখা গেল জামুড়িয়া বিধানসভা এলাকাতেও টহলদারীতে নেমে পড়েছে কেন্দ্রীয় বাহিনী। আসন্ন রাজ্যের বিধানসভা নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন করতে অন্য জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলা জুড়ে শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহলদারি। ইতিমধ্যে জেলার ৯ টি বিধানসভা কেন্দ্রের একাধিক জায়গায় প্রথম দফায় রুট মার্চ সম্পন্ন হয়ে গেছে। শনিবার জামুড়িয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কেন্দা,পড়াশিয়া,ডোবরানা এবং চিচুড়িয়া মোট চারটি অঞ্চলের বেশ কিছু এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করল। জওয়ানদের সাথে জামুড়িয়া থানার কেন্দা পুলিশ ফাঁড়ির বেশ কয়েকজন আধিকারিকও ঠিলেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা ও মোড় ঘুরে দেখেন এবং জনসাধারণের সাথে কথাবার্তাও বলেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments