Saturday, March 14, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গখ্রিস্টানদের জন্য স্থায়ী সমাধিস্থল হচ্ছে ঝাঁজরা গ্রামে

খ্রিস্টানদের জন্য স্থায়ী সমাধিস্থল হচ্ছে ঝাঁজরা গ্রামে

সংবাদদাতা,উখড়াঃ দুর্গাপুর-ফরিদপুর ব্লকের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে এবার ইসিএলের ঝাঁজরা গ্রাম সংলগ্ন এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের জন্য একটি স্থায়ী সমাধিস্থলের ব্যবস্থা করা হলো। পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর উদ্যোগে এবং একটি বেসরকারি সংস্থার সহযোগিতায় আজ এই প্রকল্পের শিলান্যাস ও জমি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। উল্লেখ্য, দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ঝাঁজরা ও পার্শ্ববর্তী এলাকায় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের জন্য কোনো স্থায়ী সমাধিস্থল ছিল না। দীর্ঘদিন ধরে তাঁরা এই সমস্যার সম্মুখীন হচ্ছিলেন। সেই অভাব দূর করতেই এগিয়ে এসেছেন ‘দ্য উখরা ফার্মিং কর্পোরেশন লিমিটেড’-এর ডিরেক্টর শোভন কুমার লাল সিং। তাঁর পক্ষ থেকে প্রায় সাড়ে তিন বিঘা জমি এই মহৎ কাজের জন্য প্রদান করা হয়। এই সমাধিস্থলটির রক্ষণাবেক্ষণ ও পরিচালনার দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে ‘অ্যাসেম্বলি অফ গড চার্চ’-কর্তৃপক্ষের হাতে। জমি দাতা শোভন কুমার লাল সিং-এর এই মানবিক উদ্যোগ এবং বিধায়কের সক্রিয়তাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে এলাকার খ্রিস্টান সম্প্রদায়ের দীর্ঘদিনের সমস্যার এবার একটা স্থায়ী সমাধান হতে চলেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments