Monday, March 16, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গরাস্তার পাশে ঝোঁপের মধ্যে চার চাকা গাড়ি কার?

রাস্তার পাশে ঝোঁপের মধ্যে চার চাকা গাড়ি কার?

সংবাদদাতা,অন্ডালঃ  উখড়া থেকে অন্ডাল যাওয়ার প্রধান রাস্তায় খান্দরা কলেজের পাশেই একটা ঝোঁপের মধ্যে পড়ে রয়েছে সাদা রঙের একটি চারচাকা গাড়ি। সোমবার সকালে এই গাড়ি রহস্য নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় লোকজনদের অনেকেরই মতে রাত্রিবেলা কোন দুর্ঘটনার কারণে গাড়িটি ঝোঁপের মধ্যে ঢুকে যায়। যদিও গাড়ির মধ্যে থেকে কাউকে পাওয়া যায়নি। গাড়ির চাবি নেই অথচ গাড়ির লাইট তখনও জ্বলছিল। খবর পেয়ে ঘটনাস্থলায় ছুটে আসে উখরা আউটপোষ্টের পুলিশ। পুলিশ এসে গাড়িটিকে পরীক্ষা করে। সম্ভবত গাড়িটি বর্ধমানের নম্বরের হতে পারে বলে প্রাথমিক ধারনা। কিভাবে গাড়িটি ঝোঁপের ভিতরে ঢুকলো। কেনই বা গাড়ির মধ্যে কেউ নেই? এই নিয়ে রহস্যের দানা বেঁধেছে। স্থানীয় এক বাসিন্দা ননীগোপাল মাজি জানান,এলাকার লোকজনদের মধ্যে আলোচনায় জানতে পারি,যে খান্দরা কলেজের কাছে রাস্তার পাশেই ছোঁপের মধ্যে একটা গাড়ি রয়েছে। তিনিও  সেটা গিয়ে দেখতে পান। পুলিশ গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। গাড়ির মালিক কে,কিভাবে গাড়িটি ওই ঝোঁপের মধ্যে ঢুকে গেল- এসব বিষয়ে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments