আসানসোল,১৬ মার্চঃ বুকিং করে দীর্ঘদিন অপেক্ষা করেও গ্রাহকরা গ্যাস সিলিন্ডার পাচ্ছেন না। মোবাইলে গ্যাস বুকিংয়ের ওটিপি আসছে অথচ দিনের পর দিন অপেক্ষা করেও মিলছে না সিলিন্ডার। গ্রাহকদের অনেকেরই অভিযোগ,কেউ গত মাসের শেষের দিকে আবার কেউ চলতি মাসের ৫ তারিখ গ্যাস বুকিং করেছেন। অথচ,তারা কেউই এখনও গ্যাস পাচ্ছেন না। গ্যাস এজেন্সির মালিক প্রতিদিনই গ্রাহকদের বলছেন যে দু’দিনের মধ্যে গ্যাস পাওয়া যাবে,কিন্তু বাস্তবে তা পাওয়া যাচ্ছে না। ফলে চরম সমস্যায় পড়েছেন বহু গ্রাহক। অবশেষে ক্ষুব্ধ গ্রাহকরা সোমবার তাদের খালি সিলিন্ডার নিয়ে আসানসোলের এল আই সি মোড়ের কাছে জাতীয় সড়ক অবরোধ করেন। অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয়। পুলিশ এসে তাদের অবরোধ তুলতে বললে গ্রাহকরা পুলিশের কাছে দাবি জানায়,অবিলম্বে যেন তাদের গ্যাস সিলিন্ডার দেওয়ার ব্যবস্থা করা হয়।
গ্যাস সিলিন্ডার না পেয়ে জি টি রোড অবরোধ গ্রাহকদের
RELATED ARTICLES



