Monday, March 16, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গলক্ষ্ণণেই ভরসা বিজেপির,পূর্বে চন্দ্রশেখর,পান্ডবেশ্বরে জীতেন্দ্র

লক্ষ্ণণেই ভরসা বিজেপির,পূর্বে চন্দ্রশেখর,পান্ডবেশ্বরে জীতেন্দ্র

দুর্গাপুর,১৬ মার্চঃ রবিবার নির্বাচনের দিন ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই বিভিন্ন দল তাদের প্রার্থীদের নাম ঘোষণা করতে শুরু করেছে। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে দল ফের আস্থা রাখল লক্ষণ ঘোড়ুইয়ের উপরই। ২০২১ সালে এই কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন লক্ষণ ঘোড়ুই। দুর্গাপুর পূর্ব কেন্দ্রে প্রার্থী করা হয়েছে নতুন মুখ চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়কে।

এদিকে,দুর্গাপুরে দেখা গেল ভূমিপূত্রদের ওপরই ভরসা রাখলো সিপিএম। দুর্গাপুর পূর্বে প্রার্থী করা হয়েছে শ্রমিক নেতা সীমান্ত চট্টোপাধ্যায়কে। দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রার্থী করা হয়েছে আর এক শ্রমিক নেতা প্রভাস সাঁইকে। প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই দুই প্রার্থীকে নিয়ে প্রচারে বেরিয়ে পড়েন সিপিএম কর্মী সমর্থকরা। দুই প্রার্থী প্রভাস ও সীমান্ত জানান শ্রমিক স্বার্থ,শিক্ষা ব্যবস্থা,রাজ্যের বেহাল স্বাস্থ্য পরিসেবা সহ দুর্গাপুরের সার্বিক উন্নয়নের বিষয়গুলি প্রচারে আনবেন বলে জানান তারা। অন্যদিকে,পশ্চিম বর্ধমান জেলায় রাজনৈতিক মহলের নজর এখন পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রের দিকে। এই কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে জিতেন্দ্র তিওয়ারিকে। ২০২১ সালে বিধানসভা নির্বাচনে মাত্র তিন হাজার ভোটের ব্যবধানে নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে পরাজিত হয়েছিলেন জিতেন্দ্র। তারপর থেকেই হারের বদলা নিতে পাণ্ডবেশ্বরের মাটি আঁকড়ে রাজনৈতিক লড়াই করছেন জিতেন্দ্র তিওয়ারি। এখন দেখার,তৃণমূল এই কেন্দ্রে কাকে প্রার্থী করে। নরেন্দ্রনাথ চক্রবর্তী নাকি অন্য কেউ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments