Tuesday, March 24, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গজেমুয়ায় আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান ৫৭ পরিবারের

জেমুয়ায় আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগদান ৫৭ পরিবারের

দুর্গাপুর,২৪ মার্চ: নির্বাচনের দিন ঘোষণার পরেই যেসব পরিবার আই এস এফের পতাকা নিয়ে এলাকায় মিছিল করেছিলেন, তারাই রাতারাতি মত পাল্টে যোগ দিলেন তৃণমূলে। ঘটনা পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভার জেমুয়া গ্রামের। তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী মঙ্গলবার জেমুয়া গ্রামে প্রচারে যান। এদিন জেমুয়া গ্রামের একটি কালী মন্দিরে পূজো দিয়ে প্রচার কর্মসূচি শুরু করেন তিনি। এরপর বাজনা বাজিয়ে গ্রাম পরিক্রমা করেন এবং স্থানীয় মানুষের সঙ্গে জনসংযোগে অংশ নেন। প্রচারের মধ্যেই বড়সড় রাজনৈতিক পরিবর্তনের ছবি ধরা পড়ে। প্রার্থীর হাত ধরে ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট (আইএসএফ) ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন মোট ৫৭টি পরিবার। তৃণমূল প্রার্থীর দাবি, রাজ্যের উন্নয়নের ধারায় সামিল হতেই সাধারণ মানুষ দলে যোগ দিচ্ছেন। অন্যদিকে এই যোগদানকে ঘিরে এলাকায় রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। দুর্গাপুরে গরু কাণ্ড নিয়ে বিতর্ক দেখা দেওয়ার পর আই এস এফ বিধায়ক নৌসাদ সিদ্দিকী জেমুয়া গ্রামে এসেছিলেন। সেই সময় এখানকার বহু পরিবার আই এস এফে যোগদান করেছিলেন। এমনকি নির্বাচনের দিন ঘোষণার পর তারা এলাকায় আই এস এফের ব্যানারে মিছিলও করেছিল। কিন্তু নরেন চক্রবর্তী তাদের গ্রামে যেতেই কীভাবে বদলে গেল জেমুয়ার ছবি, তা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments