Tuesday, March 24, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গছট ঘাটের শুভ সূচনা করলেন উজ্জ্বল চ্যাটার্জি

ছট ঘাটের শুভ সূচনা করলেন উজ্জ্বল চ্যাটার্জি

আসানসোল,২৪ মার্চ: চৈত্র মাসের ছট পুজোর আজ প্রথম দিন অর্থাৎ প্রথম অর্ঘ্য দেওয়া হবে চৈতি ছটের। মূলত হিন্দি ভাষা সম্প্রদায়ের সব থেকে পবিত্র বা আস্থার পুজো হয়ে থাকে কালী পুজোর ৬ দিন পর যেটি ছট পুজো রূপে পালন করা হয় ঠিক সে রকম আরেকটি ছট পালন করা হয় চৈত্র মাসে। এটিকে চৈত্র বা চৈতি ছট পুজো বলা হয়। এই চৈতি ছট পুজো আসানসোলের কুলটির নিয়ামতপুর ছট ঘাটে সাড়ম্বরে করা হয়।
এদিন বিকেলে এই ছট ঘটে প্রথম অর্ঘ্য দেওয়া হয়। তার আগে শ্রী শ্রী চৈতি ছট পুজো কমিটির তরফে ছট ঘাটের উদ্বোধন অনুষ্ঠান করা হলো, সাথে স্থানীয় মহিলাদের হাতে শাড়ি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের নেতা উজ্জ্বল চ্যাটার্জি, কুলটি ব্লক ২ তৃণমূলের সভাপতি কাঞ্চন রায় প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments