Tuesday, March 24, 2026
Google search engine
HomeUncategorizedচপ ভেজে মমতা সরকারকে কটাক্ষ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের

চপ ভেজে মমতা সরকারকে কটাক্ষ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের

আসানসোল,২৪ মার্চ: নির্বাচনী প্রচারের মধ্যেই আসানসোল সাউথে দেখা গেল এক ভিন্নধর্মী রাজনৈতিক ছবি। মণ্ডল ৩-এর ৩৮ নম্বর ওয়ার্ডের ২১১ নম্বর বুথ এলাকায় হঠাৎই একটি চপ-মুড়ির দোকানে পৌঁছে যান বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। সেখানেই তিনি নিজে কড়াই হাতে নিয়ে চপ ভাজতে শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানান। ‘দিদির মডেল’ নিয়ে কটাক্ষ করে অগ্নিমিত্রা বলেন, “চাকরি না পেলে চপ-মুড়ি বিক্রি করতে বলা হচ্ছে যুবকদের। আমিও আজ সেই কাজ করছি, যাতে বোঝা যায় এই মডেল কতটা কার্যকর।” তিনি আরও প্রশ্ন তোলেন, “মুখ্যমন্ত্রীর পরিবারের কেউ কি কখনও এইভাবে জীবিকা নির্বাহ করেছেন? নাকি ভাতার টাকায় সংসার চালিয়েছেন?” বেকারত্ব ইস্যুতে সরব হয়ে বিজেপি প্রার্থী অভিযোগ করেন, রাজ্য সরকার যুবকদের স্থায়ী কর্মসংস্থান দিতে ব্যর্থ হয়েছে এবং তাদের ছোটখাটো কাজে সীমাবদ্ধ থাকতে বাধ্য করছে। ১৫০০ টাকার ভাতা নিয়েও কড়া সমালোচনা করে তিনি বলেন, “এত কম টাকায় কি কোনও যুবকের ভবিষ্যৎ সুরক্ষিত হতে পারে? এটা তাদের স্বপ্নের সঙ্গে প্রতারণা।” তিনি আরও বলেন, বাংলার মহান ঐতিহ্যকে যে পথে নিয়ে যাওয়া হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments