Wednesday, March 25, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবাচ্চাদের নিয়ে নির্বাচনী প্রচার,বিতর্কে বিজেপি প্রার্থী জিতেন্দ্র

বাচ্চাদের নিয়ে নির্বাচনী প্রচার,বিতর্কে বিজেপি প্রার্থী জিতেন্দ্র

দুর্গাপুর,২৫ মার্চঃ বাচ্চাদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচার করে বিতর্কে জড়ালেন পান্ডবেশ্বরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। অভিযোগ,কয়েকটি বাচ্চা ছেলে ও মেয়ের সঙ্গে দাঁড়িয়ে জিতেন্দ্র রাজনৈতিক স্লোগান দিচ্ছেন। বাচ্চারা বলছে, ‘জয় শ্রী রাম’- তাদের সঙ্গে জিতেন্দ্র তিওয়ারিও বলছেন  ‘জয় শ্রী রাম’। বাচ্চারা স্লোগান দিচ্ছে ‘পদ্মফুলে ভোট দিন। নরেন্দ্র মোদীকে ভোট দিন’। বাচ্চাদের সঙ্গে জিতেন্দ্র তিওয়ারিও স্লোগান দিচ্ছেন।  সম্প্রতি এই ভিডিও ভাইরাল (ভিডিওর সত্যতা যাচাই করে নি টিভি সেভেন ডিজিটাল) হয়েছে সমাজ মাধ্যমে। জিতেন্দ্র দাবি করেছেন, “প্রচার করার সময় কিছু বাচ্চা ছেলে মেয়ে সামনে এসেছিল। আমি কি ভাবে তাদের সরিয়ে দেব?  ছোট বাচ্চারা রাজনীতির কিছু বোঝে না। ওরা নিজের মত করে স্লোগান দিয়েছে। ওদের তাড়িয়ে দেব নাকি”?  যদিও ঘটনাটি সহজ ভাবে নিচ্ছে না তৃণমূল। দলের জেলা সম্পাদক পঙ্কজ রায় সরকার ওই ভিডিওর ছবি সহ নির্বাচন কমিশনের কাছে জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ করেছেন। পঙ্কজ বলেন, “নির্বাচন বিধি ভঙ্গ করেছেন বিজেপি প্রার্থী। বাচ্চাদের সঙ্গে নিয়ে তিনি রাজনৈতিক স্লোগান দিয়েছেন। এটা কখনই করা যায় না?।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments