অন্ডাল,২৭ মার্চঃ ২৪ ঘন্টার ব্যবধানে খনি এলাকায় পর পর দুটি নির্বাচনী জনসভা করতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বিধানসভা নির্বাচন ঘোষণার পর নির্বাচনী প্রচারে দক্ষিণবঙ্গে প্রথম জনসভা করেছেন লাউদোহা ফুটবল ময়দানে। পান্ডবেশ্বরের তৃণমূল প্রার্থী নরেন চক্রবর্তীর সমর্থনে আয়োজিত লাউদোহার সেই জনসভার ২৪ ঘন্টার ব্যবধানে ফের খনি এলাকায় নির্বাচনী সভা করতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গেছে, দলের রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রার্থী কালোবরণ মন্ডলের সমর্থনে এই নির্বাচনী প্রচারসভা অনুষ্ঠিত হবে অন্ডালের খান্দরা স্কুল ময়দানে। এই সভার জন্য শুক্রবার বিকেলেই দুর্গাপুরে চলে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন কলকাতা থেকে বিমানে অন্ডাল বিমান বন্দরে নেমে সেখান থেকে সড়ক পথে তিনি দুর্গাপুরে আসেন। জানা গেছে,শুক্রবার তিনি রাত্রীযাপন করবেন দলের দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের প্রার্থী কবি দত্তের সিটি সেন্টারের হোটেলে। শনিবার রানীগঞ্জের তৃণমূল প্রার্থী কালোবরন মন্ডলের সমর্থনে অন্ডালের খান্দরা স্কুল ময়দানে নির্বাচনী জনসভা করবেন। উল্লেখ্য, লাউদোহার সভার একদিন পরেই ফের খনি এলাকায় তাঁর নির্বাচনী জনসভা ঘিরে বাড়তি উৎসাহ দেখা দিয়েছে তৃণমূল কর্মীদের মধ্যে। শুক্রবার সকাল থেকেই দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাস্থলের প্রস্তুতির খুঁটিনাটির তদারকিতে ব্যস্ত প্রশাসন ও তৃণমূলের নেতা কর্মীরা। নিরাপত্তা ব্যবস্থার জোরদার করতে জায়গায় জায়গায় রয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর দল।
লাউদোহার পর এবার খান্দরায় জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের
RELATED ARTICLES



