Monday, April 6, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গ৪ তারিখ অমিত শাহকে বাংলায় থাকতে বললেন সায়নী ঘোষ

৪ তারিখ অমিত শাহকে বাংলায় থাকতে বললেন সায়নী ঘোষ

দুর্গাপুর,৫ এপ্রিলঃ দুর্গাপুরের নির্বাচনী জনসভা থেকে অমিত শাহকে আগামী ৪ মে বাংলাতেই থাকার আহ্বান জানালেন তৃণমূলের রাজ্য যুব সভানেত্রী সায়নী ঘোষ। বিজেপির শীর্ষ নেতা তথা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গে থাকার প্রসঙ্গ টেনে সায়নী কটাক্ষ করে বলেন,“আপনি ১৫ দিন কেন,৩৬৫ দিনই পশ্চিমবঙ্গে থাকুন। আপনাকে কে বারণ করেছে! তবে আমরা চাই, আগামী ৪ মে আপনি অবশ্যই এখানে থাকুন। কারণ, সেদিনই আপনারা যে স্বপ্ন দেখছেন,তা ভেঙে যাবে।” দুর্গাপুর পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার ও দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের তৃণমূল প্রার্থী কবি দত্তের সমর্থনে রবিবার দুর্গাপুরের দেশবন্ধু নগর মাঠে আয়োজিত এই নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের রাজ্য যুব সভানেত্রী ও সাংসদ সায়নী ঘোষ। জনসভা থেকে তিনি কেন্দ্র সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, “৪ তারিখে সবুজ আবির খেলা হবে, ডিজে বাজবে—উৎসব হবে মানুষের জয়ের।” তিনি আরও বলেন, “আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়—মানুষের আস্থা ও উন্নয়নের প্রতীক।” মা-বোনেদের উদ্দেশ্যে তিনি বলেন, “ভোটের পর ৩০০০ টাকা দেওয়া হবে—তবে আগে দেড় হাজার টাকা অগ্রিম চাইবেন,তারপর জোড়া ফুল চিহ্নে ভোট দেবেন।” সায়নীর সভায় পুরুষদের পাশাপাশি মহিলাদের ভীড়ও ছিল চোখে পড়ার মতো।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments