Monday, April 6, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গসামডি এলাকায় ধসের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী

সামডি এলাকায় ধসের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী

আসানসোল,৬ এপ্রিলঃ পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের সামডি এলাকায় ধসের ঘটনায় আতঙ্ক ছড়াল। রবিবার দুপুরে ধস নামে গ্রামের একটি মন্দিরের সামনে। সময় যত গড়িয়েছে ধসের আকার তত বেড়েছে। আতঙ্কিত গ্রামের বাসিন্দার সোমবার সকাল থেকে সামডি কোলিয়ারির উৎপাদন ও পরিবহন বন্ধ করে বিক্ষোভ শুরু করেন। বাসিন্দারা জানান, মন্দিরের একটু দূরে বসতি এলাকা। যে ভাবে ধস হয়েছে তাতে আগামীদিনে গোটা গ্রাম মাটির নিচে তলিয়ে যাবে। পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ করেন বাসিন্দারা। তাদের অভিযোগ, ২৪ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত ইসিএলের কোনও আধিকারিক ঘটনাস্থলে আসে নি। ধসের জেরে মন্দিরের পাঁচিলের একাংশ ভেঙে পড়ে গেছে। চারপাশে মাটিতে বড় ফাটল দেখা দিয়েছে। বাসিন্দারা জানিয়েছেন, গ্রামের পাশে খোলামুখ খনিতে ব্লাস্টিং করা হয় কয়লা তোলার জন্য। তার জেরেই এলাকায় ধস হয়েছে। এই ঘটনায় তারা রীতিমতো আতঙ্কে রয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments