Wednesday, April 8, 2026
Google search engine
Homeখেলাঅকালেই চলে গেল দুর্গাপুরের প্রতিভাবান ক্রীড়াবিদ

অকালেই চলে গেল দুর্গাপুরের প্রতিভাবান ক্রীড়াবিদ

দুর্গাপুর,৮ এপ্রিলঃ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে দুর্গাপুরের এক প্রতিভাবান পাওয়ার লিফটার ১৫ বছরের অভিমন্যু চ্যাটার্জীর। ঘনিষ্ঠদের কাছে সে কৃষ্ণ নামেই পরিচিত ছিল। অল্প বয়সেই সে পাওয়ার লিফটিং এর বিভিন্ন প্রতিযোগিতায় জিতে তার প্রতিভার পরিচয় দিয়েছে। ক্রীড়া মহলের আশা ছিল খুব শীঘ্রই সে আরও বড় মঞ্চে নিজেকে তুলে ধরবে। তার জন্য চলছিল কঠিন অনুশীলনও। জানা গেছে,অসাবধানবশত ২৫,০০০ ভোল্টের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতরভাবে আহত হয় সে। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চলছিল তার চিকিৎসা। অবশেষে বুধবার দুপুর ১২টা ৪০ মিনিটে থেমে গেল এই কিশোর ক্রীড়া প্রতিভার জীবনের স্পন্দন। এই খবর জানার পরই দুর্গাপুরের পাওয়ার লিফিটিং মহলে নেমে আসে গভীর শোকের ছায়া। এদিন দুপুর ১টা নাগাদ দুর্গাপুর মহকুমা হাসপাতালে কৃষ্ণর মৃতদেহ আনা হলে সেখানে তাকে শেষবারের মতো বিদায় জানাতে হাজির হয়েছিলেন তার পরিবারের লোকজন ছাড়াও ক্রীড়া মহলের অনেক বিশিষ্ট জন ও অসংখ্য শুভানুধ্যায়ী। চোখের জল আটকাতে পারছিলেন না দুর্গাপুরের আন্তর্জাতিক পদকজয়ী মহিলা পাওয়ার লিফটার সীমা দত্ত চ্যাটার্জী। তিনি বলেন,অভিমন্যু কে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল। তার মধ্যে যে প্রতিভা ছিল তার জন্য আমরা আশাবাদী ছিলাম। কিন্তু,তার এই অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছি না।  

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments