সংবাদদাতা,বাঁকুড়াঃ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল,সেখানেই বারবার অভিযোগ উঠেছে দালাল চক্র সক্রিয় থাকার। যেখানে বিভিন্ন গ্রামাঞ্চল এবং দূর দূরান্ত থেকে মুমূর্ষু রোগীরা হাসপাতালে চিকিৎসা করতে আসে। রোগীসহ রোগীর আত্মীয়দের কাছ থেকে রক্ত,ওষুধ থেকে বিভিন্ন সমগ্রী জোগাড় করে দেওয়ার নামে মোটা অংকের দালালি করতো একশ্রেণীর মানুষজন। গত কয়েকদিন আগেই অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু গিয়েছিলেন হাসপাতাল পরিদর্শনে। সেখানে তিনি পরিস্কার জানিয়েছিলেন হাসপাতালে কোনরকম সিন্ডিকেট দালাল চক্র থাকবে না। মন্ত্রীর সেই হুঁশিয়ারীর পরই নড়েচড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ সহ পুলিশ প্রশাসন। এরমধ্যেই গোপন সূত্রে খবর পেয়ে হাসপাতালের সামনে থেকে জেলা পুলিশের ডিএসপি ডিএনটির নেতৃত্বে পুলিশ বাহিনী অভিযান চালিয়ে হাতেনাতে পাকড়াও করেন হাসপাতালের দালাল চক্রের সঙ্গে যুক্ত তিন অভিযুক্ত কে। তাদের বিরুদ্ধে মূলত ভারতীয় ন্যায় সংহিতার ২৭৬, ২৭৭,৩১৬(২),৩১৮ (২),৬১(২),৩(৫),২৭(বি) ধারায় খাদ্য,পানীয়,ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত দ্রব্যে ভেজাল মেশানো বা ক্ষতিকরভাবে পরিবর্তন করা ও প্রতারণার মাধ্যমে অসাধু উপায়ে সম্পত্তি,টাকা বা সুবিধা আদায় সংক্রান্ত গুরুতর অভিযোগ আনা হয়েছে পুলিশে পক্ষ থেকে। অভিযুক্ত তাপস পাত্র,অমরনাথ রজক সুখদেব দাস কে বাঁকুড়া জেলা আদালত তোলা হলে তাদের ৪ ঠা জুন পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
বাঁকুড়া মেডিকেলের ব্লাড ব্যাঙ্কে রক্ত দালাল চক্রের হদিশ,ধৃত ৩
RELATED ARTICLES



