বার্ণপুর,২৯ মেঃ বার্ণপুরের বাসস্ট্যান্ড পর্যন্ত সব দোকানদারকে ইস্কো কতৃর্পক্ষ উচ্ছেদের নোটিশ পাঠিয়েছেন তার প্রতিবাদে শুক্রবার দুপুরে বার্ণপুরের টাউন সার্ভিস দপ্তরের সামনে বামফ্রন্টের আসানসোল দক্ষিণ বিধানসভার প্রার্থী শিল্পী চক্রবর্তীর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শন করা হয়। শিল্পী চক্রবর্তী জানান, ইস্কো কতৃর্পক্ষ তাদের জমিতে অবৈধভাবে রাজনৈতিক দলের কার্যালয় ভেঙে দিয়েছে। তার কোনো প্রতিবাদ করিনি কিন্তু বার্ণপুর বাস স্ট্যান্ড পর্যন্ত রাস্তার উপর সব দোকানদারকে ইস্কো উঠে যাবার নোটিশ দিয়েছে,এর প্রতিবাদে তারা জমায়েত করেছে। তিনি জানান, ইস্কোর আধুনিকীকরণের বিরুদ্ধে নয়, কিন্তু ইস্কোতে স্থানীয় যুবকদের চাকরি দিতে হবে। বার্ণপুর বাজারে প্রচুর যুবক চাকরি না পেয়ে ব্যাবসা করছেন তাদের দোকান ভেঙে দিলে তাদের পরিবার ভেসে যাবে। তাদের বিকল্প ব্যাবস্থার জন্য জেলা শাসক,আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্র পাল, মূখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ফ্যাক্স করে এদের সময় দেবার জন্য আবেদন করবেন এবং যদি তাদের দাবি মানা না হয় তাহলে পরিবার নিয়ে বুলডোজারের সামনে বসে যাবেন।
উচ্ছেদের প্রতিবাদে বার্ণপুর টাউন দপ্তরের সামনে বামফ্রন্টের সমাবেশ
RELATED ARTICLES



