আসানসোল,২৯ মেঃ কিছুদিন আগে রেলওয়ে প্রশাসন তাদের জমিতে অবৈধভাবে দখলকারীদের বুলডোজার দিয়ে উচ্ছেদ করে দেয়। তার প্রতিবাদে শুক্রবার জেলা শাসক দপ্তরে বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। জাতীয় কংগ্রেসের রাজ্য সম্পাদক প্রসেনজিৎ পুইতুন্ডি জানান, কিছুদিন আগে রেলওয়ে প্রশাসন তাদের জমিতে দীর্ঘ ৫০ বছর ধরে মাটির ঘর বানিয়ে প্রায় ৪০০ পরিবার বাস করতো, রেলওয়ে প্রশাসন হঠাৎ করে বুলডোজার দিয়ে তাদের ঘর ভেঙে দিয়েছে। কংগ্রেস অভিযোগ তুলেছে,বিজেপি সরকার রাম রাজত্বের নাম করে উত্তর প্রদেশের মতো গরীব মানুষদের ঘর ভেঙে দেবার নীতি এই রাজ্যেও লাগু করতে চাইছে। কিন্তু,পশ্চিম বাংলায় এই বুলডোজার নীতি চলবে না। কংগ্রেস দাবি করেছে,অবিলম্বে উচ্ছেদ করা ৪০০ পরিবারকে অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করে দিতে হবে। প্রসেনজিৎ পুইতুন্ডি জানান, জেলা শাসক পুনর্বাসন নিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন। বিক্ষোভ কর্মসূচিতে কুলটির রবি যাদব,আসানসোল পৌর নিগমের কাউন্সিলর এস এম মুস্তাফা সহ বিভিন্ন কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলায় বুলডোজার চালানো যাবে না,হুমকি কংগ্রেস নেতৃত্বর
RELATED ARTICLES



