দুর্গাপুর,৭জুনঃ নিজের বাড়িতে গলায় দাড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলেন তৃণমূলের শ্রমিক নেতা সন্দীপ ঘটক ওরফে বটু। গোপালমাঠের বাসিন্দা বটুর দেহ রবিবার সকালে তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়। পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে। এরপর ময়না তদন্তের জন্য দেহ নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে। কি কারণে আত্মহত্যা করেছেন বটু তা এখনও পরিস্কার নয়। স্থানীয় সূত্রে জানা গেছে শ্রমিক নেতা হিসাবে দুর্গাপুর স্টিল প্লান্টে ও ফেরো স্ক্রাপ নিগমে ঠিকা কর্মী নিয়োগের মাধ্যমে প্রচুর টাকা তুলেছিলেন বলে অভিযোগ। রাজ্যে পরিবর্তনের পর যে ভাবে একের পর এক তৃণমূল নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে সেই আতঙ্কে আত্মঘাতী হয়েছেন বলে অনুমান স্থানীয়দের।
বাড়িতে আত্মঘাতী দুর্গাপুরের তৃণমূল শ্রমিক নেতা
RELATED ARTICLES



