Monday, June 8, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গশ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার স্কুলের ভাইস প্রিন্সিপাল

শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার স্কুলের ভাইস প্রিন্সিপাল

সংবাদদাতা,অন্ডাল,৭ জুনঃ  অন্ডালের উখরা গ্রামের স্কুল মোড় থেকে আড়ৎ পাড়া যাওয়ার রাস্তায় অবস্থিত একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে ওই স্কুলের ভাইস প্রিন্সিপাল শিক্ষক রাজা প্রসাদকে গ্রেপ্তার করেছে অন্ডাল থানার উখড়া ফাঁড়ির পুলিশ। জানা গেছে, কয়েক বছর আগে গড়ে ওঠা এই স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার ব্যবস্থা রয়েছে। পাশাপাশি স্কুলের মধ্যেই ছাত্রদের থাকার জন্য হোস্টেলের ব্যবস্থাও আছে। অভিযোগ,স্কুলের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে অফিস কক্ষে ডেকে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন অভিযুক্ত শিক্ষক। শুধু একবার নয়, একাধিকবার ওই ছাত্রীর সঙ্গে এমন আচরণ করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। সম্প্রতি বিষয়টি ছাত্রীর পরিবারের সদস্যদের নজরে আসতেই তারা অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। শনিবার অভিযুক্ত রাজা প্রসাদকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার বিস্তারিত জানতে অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছে। এদিকে, রবিবারই নির্যাতিত ছাত্রীর মেডিক্যাল পরীক্ষাও সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। স্কুলে এই ধরনের ঘটনায় অভিভাবক মহলে উদ্বেগের সঞ্চার হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments