Sunday, June 7, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুর আসানসোলে পালিত বিশ্ব সাইকেল দিবস

দুর্গাপুর আসানসোলে পালিত বিশ্ব সাইকেল দিবস

দুর্গাপুর,৭ জুনঃ বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে রবিবার সকালে দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য সাইকেল র‍্যালির আয়োজন করা হয়। সকাল ৭টায় মহকুমা শাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালিটির সূচনা হয়। প্রায় ৬০ জন সাইকেল আরোহী এই র‍্যালিতে অংশগ্রহণ করেন।  পুরুষদের সঙ্গে নারীরাও র‍্যালিতে অংশ নেন। পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা হিসেবে সাইকেলের ব্যবহার জনপ্রিয় করে তোলা এবং সুস্থ জীবনযাপনের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমা শাসক প্রণব ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। মহকুমা শাসক নিজেও অংশগ্রহণকারীদের সঙ্গে সাইকেল চালিয়ে এই সচেতনতামূলক কর্মসূচিতে সামিল হন। দুর্গাপুরের পাশাপাশি আসানসোলেও বিশ্ব সাইকেল দিবস পালন করা হয়। আসানসোল পোলো গ্রাউন্ড থেকে প্রায় ৫০০ জন সাইকেল নিয়ে শহরে পরিক্রমা করে। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments