Tuesday, June 9, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় বান্ধবী সহ গ্রেপ্তার ৪

দুর্গাপুরে নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় বান্ধবী সহ গ্রেপ্তার ৪

দুর্গাপুর,৮ জুনঃ বুদবুদের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে সিটি সেন্টারের একটি হোটেলে এনে গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ছাত্রীর বান্ধবী সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এদিন তাদের দুর্গাপুর মহাকুমা আদালতে পেশ করে দুর্গাপুর থানার পুলিশ। ধৃতদের নাম সিমরন তামাং,আজহারউদ্দিন মল্লিক,সুবীর দাস ও রাজকুমার দে। রাজকুমার দে হোটেল ম্যানেজার। অভিযোগ,বুদবুদ এলাকার সিমরান তামাং নামে এক তরুণী বুদবুদের অষ্টম শ্রেণীর ছাত্রীকে বাড়ি থেকে ফুঁসলিয়ে নিয়ে যায়। তারপর মদ্যপান করায়। মদের সাথে ওষুধ মিশিয়ে দেয় যাতে বেহুঁশ হয়ে যায়। তারপর তিন যুবকের সঙ্গে দুর্গাপুরের কবিগুরু এলাকার একটি হোটেলের ভেতর ঢুকিয়ে দেয়। সেখানেই ঘটে গণধর্ষণের ঘটনা। তারপর বুদবুদ বাইপাসে ছাত্রীকে একা ছেড়ে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। এক টোটোওয়ালা রাস্তায় ওই ছাত্রীকে অসহায় অবস্থায় দেখতে পেয়ে বাড়িতে পৌঁছে দেয়। এরপরেই প্রকাশ্যে আসে ঘটনাটি। ছাত্রীর পরিবারের তরফে পুলিশের কাছে অভিযোগ দায়ের  করার পর তদন্তে নেমে ছাত্রীর বান্ধবী,হোটেলের ম্যানেজার সহ মোট চারজনকে গ্রেফতার করে দুর্গাপুর থানার পুলিশ। এদিন ব্যাপক নিরাপত্তার মধ্যে ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। এই ঘটনায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন,ধর্ষণকান্ডে অভিযুক্তদের নিয়ে অতো তদন্ত না করে সরাসরি এনকাউন্টার করে দেওয়া উচিৎ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments