Tuesday, June 9, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবাঁকুড়া সহ একাধিক জেলা পুলিশে বড়সড় রদবদল

বাঁকুড়া সহ একাধিক জেলা পুলিশে বড়সড় রদবদল

বাঁকুড়া,৮ জুনঃ বদল হলেন বাঁকুড়ার পুলিশ সুপার। এতদিন বাঁকুড়ার পুলিশ সুপার ছিলেন সৌম্যদীপ ভট্টাচার্য। আজ রাজ্য পুলিশের বড়সড় রদবদল হয়। এই রদবদলে বাঁকুড়ার পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্যকে মালদা এসটিএফ এর পুলিশ সুপার পদে বদলী করা হয়েছে। অন্যদিকে এতদিন পর্যন্ত আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক পদে থাকা ভি জি সতীশ পাশুমর্থী কে বাঁকুড়ার পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে। রদ বদল করা হয়েছে বাঁকুড়ার আইজি পদেও। এতদিন আইজি পদে ছিলেন রাজেশ কুমার যাদব। তাঁকে এসটিএফ এর আইজি পদে বদলী করা হয়েছে। বাঁকুড়া রেঞ্জের ডিআইজি করা হল অভিষেক মোদীকে। এতদিন অভিষেক মোদী কলকাতায় সাইবার ক্রাইমের ডিসি পদে ছিলেন। এছাড়াও বাঁকুড়া জেলা পুলিশের একাধিক শীর্ষ পদে বদল ঘটেছে। কেবল বাঁকুড়াতেই নয়, নতুন সরকার গড়ার পর এই প্রথম গোটা রাজ্য পুলিশেই ব্যাপক রদবদল করা হয়েছে। জলপাইগুড়ির এসপি হচ্ছেন সুজাতাকুমারী বীণাপানি, বারাসত পুলিশ জেলার এসপি হচ্ছেন জে মার্সি, ডায়মন্ড হারবারের এসপি হচ্ছেন চন্দ্রশেখর বর্ধন, দক্ষিণ দিনাজপুরের এসপি হচ্ছেন অভিষেক গুপ্তা, বারুইপুরের এসপি হচ্ছেন অরবিন্দ কুমার আনন্দ, বীরভূমের এসপি হচ্ছে ভি আর ভুনদেশ, হাওড়া গ্রামীণের পুলিশ সুপার হচ্ছেন অমিত বর্মা,পুরুলিয়ার এসপি হচ্ছেন কুমার সানি রাজ,হুগলি গ্রামীণের পুলিশ সুপার হচ্ছেন কে ভূষণ সিং। এর পাশাপাশি অ্যাডিশনাল এসপি,এসডিপিও পদেও রদবদল করা হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments