Monday, June 8, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবিয়ের কার্ড দিতে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত বাবা,গুরুতর জখম ছেলে

বিয়ের কার্ড দিতে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত বাবা,গুরুতর জখম ছেলে

আসানসোল,৮ জুনঃ বিয়ের কার্ড বিলি করতে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনার কবলে পড়লেন বাবা-ছেলে। ডিবুডিহ ব্রিজে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবার ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আর ছেলে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।জানা গেছে, পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার মাদারবনি এলাকার বাসিন্দা ৫০ বছর বয়সী রাজেন্দ্র বিন তাঁর ছেলেকে নিয়ে মোটরবাইকে করে ধানবাদের উদ্দেশ্যে বিয়ের কার্ড দিতে যাচ্ছিলেন। সেই সময় মৈথন ওপি এলাকার ডিবুডিহ ব্রিজে ঝাড়খণ্ডের দিক থেকে আসা একটি অটো তাঁদের বাইককে সামনাসামনি ধাক্কা মারে। অভিযোগ, অটোটি ভুল দিক দিয়ে দ্রুতগতিতে পশ্চিমবঙ্গের দিকে আসছিল। প্রত্যক্ষদর্শীদের দাবি, অটোটিতে অবৈধ কাঁচা কয়লা বোঝাই ছিল। দুর্ঘটনার পর অটোর চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে মৈথন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত যুবককে চিকিৎসার জন্য ধানবাদের শহিদ নির্মল মাহাতো মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পাঠায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।সমাজসেবী রঞ্জিত মাহাতো ডিবুডিহ চেকপোস্টের ভূমিকা নিয়ে অভিযোগ তুলে বলেছেন,ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে প্রবেশকারী অটো ও মোটরবাইক চালকদের কাছ থেকে চেকপোস্টে প্রায়ই বেআইনিভাবে টাকা আদায় করা হয়। সেই কারণে অনেক চালক চেকপোস্ট এড়াতে ভুল পথে গাড়ি চালান, যার ফলে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়। তাঁর বক্তব্য, এই প্রবণতা বন্ধ না হলে ভবিষ্যতে আরও প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments