বাঁকুড়া,১০ জুনঃ বাঁকুড়া পুরসভায় পুর প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলো তৃণমূলেরই ১৬ জন কাউন্সিলার। এদিন উপ পুর প্রধান সহ মোট ১৬ জন তৃণমূল কাউন্সিলার জেলা শাসকের দফতরে গিয়ে লিখিতভাবে নিজেদের অনাস্থা জমা দেন। উল্লেখ্য,বাঁকুড়া পুরসভায় মোট ২৪ জন কাউন্সিলারের মধ্যে ২১ জনই তৃণমূলের। পুরসভায় ৩ জন নির্দল কাউন্সিলার থাকলেও তাঁদের মধ্যে ১ জন পরবর্তীতে তৃণমূলে ও ১ জন বিজেপিতে যোগ দেন। এতদিন এই পুরসভায় পুর প্রধান পদে আছেন অলকা সেন মজুমদার। আজ পুর প্রধান অলকা সেন মজুমদারের বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব এনে বাঁকুড়ার জেলা শাসকের দ্বারস্থ হন উপ পুরপ্রধান সহ ১৬ জন কাউন্সিলার। বিক্ষুব্ধ কাউন্সিলারদের দাবি, রাজ্যে পালাবদলের পর থেকেই পুর প্রধান বিজেপির অঙ্গুলী হেলনে চালিত হচ্ছেন। পুরসভার বিগত বোর্ড মিটিংয়ে তিনি অন্যান্য কাউন্সিলারদেরও বিজেপির কথামতো এলাকায় কাজ করার পরামর্শ দেন। পুর প্রধানের এই এক নায়কতন্ত্র ও বিজেপির সঙ্গে যোগসাজস তাঁরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। যদিও পুর প্রধান বিষয়টি নিয়ে কিছু বলতে চাননি।
বাঁকুড়া পুর প্রধানের বিরুদ্ধে অনাস্থা তৃণমূলেরই ১৬ জন কাউন্সিলারের
RELATED ARTICLES



