Wednesday, June 17, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গপণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযান বিজেপির

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মহাপ্রশিক্ষণ অভিযান বিজেপির

দুর্গাপুর,১৭ জুনঃ  দলীয় ভাবধারা,নীতি ও সাংগঠনিক কাঠামোকে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দিতে বিজেপির উদ্যোগে অনুষ্ঠিত হল ‘পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান’। দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে চার জেলার প্রায় ৩২০ জন কার্যকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বিজেপির সাংসদ সৌমিত্র খাঁ,বর্ধমান সাংগঠনিক জেলার সভাপতি অভিজিৎ তা,বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি শ্যামাপদ মণ্ডল, দুর্গাপুর পশ্চিম ও পূর্বের দুই বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই ও চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, গলসির বিধায়ক রাজু পাত্র-সহ চার জেলার একাধিক নেতা ও পদাধিকারী। বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই জানান, এটা বিজেপির কার্যকর্তাদের জন্য প্রশিক্ষণ শিবির। এখানে বিজেপির নীতি,আদর্শ,দলের ইতিহাস,কার্যকর্তাদের কাজ ও তাদের ভূমিকা কেমন হবে এসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এখান থেকে প্রশিক্ষণ নেওয়ার পর এরা আবার দলের বুধ স্তরের কর্মীদের এই প্রশিক্ষণ দেবেন। তিনি আরও জানান,নানা কারনে বিগত কয়েক বছর ধরে এই প্রশিক্ষণ শিবির করা যায়নি। এবার পুনরায় সেটা শুরু করা হল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments