Wednesday, June 17, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গনাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে আটক প্রতিবেশী দাদু

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে আটক প্রতিবেশী দাদু

জামুড়িয়া,১৭জুনঃ এক নাবালিকা তার পাশের বাড়িতে বান্ধবীকে ডাকতে গিয়েছিল। সেই সময় ওই বান্ধবীর বছর ৫৫ এর দাদু তার হাত ধরে বাড়ির ভিতরে  নিয়ে যায় এবং তার হাত পা মুখ বেধে আটকে রেখে শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করেও নাবালিকার কোনো হদিশ না পেয়ে বিষয়টি মেয়েটির বাবাকে জানায়। পরে পরিবারের লোকজন প্রতিবেশী ওই বাড়ি থেকেই নাবালিকাকে উদ্ধার করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর দেওয়া হয় কেন্দা ফাঁড়িতে। খবর পেয়েই কেন্দা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে নিয়ে যায়। নাবালিকার পরিবারের পক্ষ থেকে পরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত দাদু মহম্মদ মুস্থফা আনসারি এই অভিযোগ অস্বীকার করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments