Thursday, July 16, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবেসরকারি কারখানা সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপনে আসছেন মুখ্যমন্ত্রী

বেসরকারি কারখানা সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপনে আসছেন মুখ্যমন্ত্রী

সংবাদদাতা,বাঁকুড়াঃ শুক্রবার বাঁকুড়ার মেজিয়ায় শ্যাম স্টিলের ইন্টিগ্রেশন স্টিল প্যান্টের সম্প্রসারণ হতে চলেছে। এরই ভিত্তিপ্রস্থ স্থাপন অনুষ্ঠানে বাঁকুড়ায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এছাড়াও উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী তাপস রায়,রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য সহ অন্যান্য নেতা ও সরকারী আধিকারিকরা। তার আগেই বৃহস্পতিবার মেজিয়ায় হয়ে গেল হেলিকপ্টারের ট্রায়াল রান। কারখানার ভেতরেই করা হয়েছে সভাস্থল। সভাস্থল ঘুরে দেখেন শালতোড়ার বিধায়িকা চন্দনা বাউরী। পুরো এলাকাটি নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে। চলছে শেষ মুহূর্তের সভাস্থল প্রস্তুতির কাজ। মেজিয়া হাইস্কুল মাঠে বানানো হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। শুক্রবার কলকাতা থেকে প্রথমে দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দর অবতরণ করবে মুখ্যমন্ত্রীর বিমান। সেখান থেকেই হেলিকপ্টারে করে মেজিয়া আসার কথা মুখ্যমন্ত্রীর। দুপুর দুটো নাগাদ বেসরকারি এই স্টিল প্যান্টের সম্প্রসারণের ভিত্তিপ্রস্থ স্থাপন করার কথা মুখ্যমন্ত্রীর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments