সংবাদদাতা,বাঁকুড়াঃ মল্লরাজাদের প্রাচীন শহর বিষ্ণুপুরে বহু প্রাচীন রথের উৎসব। মল্লরাজাদের আমলে এই বিষ্ণুপুরের মাধবগঞ্জে শুরু হয়েছিল রথের উৎসব। এখানে রথে সওয়ার হন রাধা মদন গোপাল জিউ। সকালেই প্রাচীন মন্দির থেকে রাধা মদন গোপালকে বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রা করে নিয়ে আসা হয় রথে। রথের মধ্যেই চলে পুজো পার্বণ আরতি আর তারপরেই রথের রশিতে টান দেওয়ার জন্য মানুষের ঢল। বিষ্ণুপুরের মদন গোপাল এর রথ মানেই মানুষের আবেগ সকাল থেকেই মানুষ ভিড় জমে বন্দীরনগরী বিষ্ণুপুরের মাধবগঞ্জে। প্রাচীন রথের রশিতে টান দিয়ে পূন্য লাভের আশায় মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। এক কথায় বিষ্ণুপুরের রথ মানে মানুষের একটা আবেগ। নিয়ম মেনেই ভোরেই বিষ্ণুপুরের প্রাচীন মাটিতে গড়ালো প্রাচীন রথের চাকা।
বিষ্ণুপুরে মল্লরাজাদের বহু প্রাচীন রথের উৎসব
RELATED ARTICLES



