Saturday, July 18, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গদুর্গাপুরে রথের ধ্বজার ধাক্কায় ল্যাম্পপোস্ট ভেঙে বৃদ্ধার মৃত্যু

দুর্গাপুরে রথের ধ্বজার ধাক্কায় ল্যাম্পপোস্ট ভেঙে বৃদ্ধার মৃত্যু

সংবাদদাতা,দুর্গাপুরঃ  রথযাত্রার শোভাযাত্রা থেকে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটে গেল দুর্গাপুরে। মৃত্যু হল ৬৮ বছর বয়সি আলোকলতা চৌধুরী নামে মহিলার। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটে দুর্গাপুরের ইস্পাত নগরীর রানা প্রতাপ রোড এলাকায়। জানা গিয়েছে, ইস্পাত নগরীর রানা প্রতাপ রোডের বাসিন্দা আলোকলতা চৌধুরী রথের দিন দুপুর প্রায় ১টা নাগাদ আশিস মার্কেট থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। সেই সময় ওই এলাকায় ইসকনের রথযাত্রার শোভাযাত্রা চলছিল। চলন্ত রথের উপরে থাকা উঁচু ধ্বজা বিদ্যুতের তারে আটকে যায়। এর জেরে একটি ল্যাম্পপোস্ট ভেঙে আলোকলতা চৌধুরীর মাথার ওপর পড়ে। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি,ঘটনাটি আরও ভয়াবহ আকার নিতে পারত,কারণ দুর্ঘটনার সময় রাস্তায় বহু মানুষ উপস্থিত ছিলেন। মৃতার স্বামী রবি নারায়ণ চৌধুরী বলেন,আমার স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল,তার পূর্ণাঙ্গ তদন্ত চাই। শুনেছি রথের চূড়া বিদ্যুতের তারে লেগে যাওয়ার পর ল্যাম্পপোস্ট ভেঙে আমার স্ত্রীর গায়ে পড়ে। এরপরও ইসকন কর্তৃপক্ষ কোনও সহানুভূতি দেখায়নি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এবং কোনও গাফিলতি ছিল কি না,তা খতিয়ে দেখা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments