সংবাদদাতা,দুর্গাপুরঃ বাংলায় শিল্পোন্নয়নের প্রশ্নে পূর্ববর্তী বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকারের কড়া সমালোচনা করলেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়। শুক্রবার বাঁকুড়া জেলার মেজিয়ায় একটি বেসরকারি শিল্প সংস্থার সম্প্রসারণ প্রকল্পের খুঁটিপুজো অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,“দীর্ঘদিন ধরে বাংলার শিল্পায়ন বাম ও তৃণমূল সরকারের আমলে কার্যত থমকে ছিল। বর্তমান সরকার শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলে নতুন বিনিয়োগ আনার লক্ষ্যে কাজ করছে”। এদিন শিল্পমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিমানবন্দর থেকে সড়কপথে তাঁরা বাঁকুড়ার মেজিয়ার উদ্দেশ্যে রওনা দেন, যেখানে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের সম্প্রসারণ প্রকল্পের সূচনা হয়। শিল্পমন্ত্রী বলেন, রাজ্যে কর্মসংস্থান বৃদ্ধিই বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমিয়ে পশ্চিমবঙ্গের যুবসমাজ যাতে নিজের রাজ্যেই কর্মসংস্থানের সুযোগ পায়, সেই উদ্দেশ্যে নতুন শিল্প স্থাপন ও বিদ্যমান শিল্পের সম্প্রসারণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শিল্প বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর প্রসঙ্গেও আশাবাদী সুর শোনা যায় শিল্পমন্ত্রীর বক্তব্যে। তিনি জানান, বিমানবন্দর থেকে আরও বেশি সংখ্যক উড়ান চালু করার বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে। যাত্রী পরিষেবা বৃদ্ধি এবং শিল্পাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হলে পশ্চিম বর্ধমান-সহ পার্শ্ববর্তী জেলার শিল্প ও বাণিজ্যের প্রসারে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও তিনি মত প্রকাশ করেন। শিল্পমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে অন্ডাল বিমানবন্দরে বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পরে তিনি সড়কপথে বাঁকুড়ার মেজিয়ায় নির্ধারিত কর্মসূচিতে যোগ দিতে রওনা দেন। এদিন শিল্পমন্ত্রীর সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। বিমানবন্দর থেকে সড়কপথে তাঁরা বাঁকুড়ার মেজিয়ার উদ্দেশ্যে রওনা দেন,যেখানে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানের সম্প্রসারণ প্রকল্পের সূচনা হয়। শিল্পমন্ত্রী বলেন,পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমিয়ে পশ্চিমবঙ্গের যুবসমাজ যাতে নিজের রাজ্যেই কর্মসংস্থানের সুযোগ পায়,সেই উদ্দেশ্যে নতুন শিল্প স্থাপন ও বিদ্যমান শিল্পের সম্প্রসারণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে শিল্প বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরিতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি দাবি করেন। যাত্রী পরিষেবা বৃদ্ধি এবং শিল্পাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হলে পশ্চিম বর্ধমান-সহ পার্শ্ববর্তী জেলার শিল্প ও বাণিজ্যের প্রসারে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেও তিনি মত প্রকাশ করেন।
দুর্গাপুরে শিল্পমন্ত্রীর দাবি-রাজ্যে কর্ম সংস্থান বৃদ্ধিই সরকারের লক্ষ্য
RELATED ARTICLES



