Friday, July 24, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গটনক নড়েনি রেল কর্তৃপক্ষের,প্রহরী বিহীন রেল ক্রসিং দিয়েই পারাপার

টনক নড়েনি রেল কর্তৃপক্ষের,প্রহরী বিহীন রেল ক্রসিং দিয়েই পারাপার

বাঁকুড়া,২৩ জুলাইঃ মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ ও গোবিন্দপুর স্টেশনের মাঝে লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় সম্প্রতি ৪ স্কুল পড়ুয়া সহ মোট ৫ জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে গেছে। তাই নিয়ে সারা জুড়ে হৈচৈ পড়ে যায়। এই ঘটনায় নড়েচড়ে ওঠে রেল দফতর। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করে রেল ক্রসিংগুলি নিয়ে ব্যবস্থা গ্রহনের কথাও বলেন। তিনি ঘটনাস্থল সহ দুর্ঘটনায় মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন। ইতিমধ্যেই সরকারের তরফে মৃতদের পরিবারগুলির জন্য আর্থিক অনুদানের কথাও বলা হয়েছে। মুর্শিদাবাদের গেটম্যান এর গাফিলাতিতেই সেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। অথচ,তারপরও বিভিন্ন এলাকায় অরক্ষিত থেকে গেছে রেল ক্রসিং। এমনই ছবি দেখা গেল বাঁকুড়ায়। এখানে রেল ক্রসিংয়ে নেই গেট, না আছে গ্রেটম্যান,না আছে নজরদারি। দক্ষিণ পূর্ব রেলের বাঁকুড়া মশাগ্রাম রেল লাইনের বাঁকুড়ার ভাদুল এলাকায় জীবনের ঝুঁকি নিয়ে প্রহরীবিহীন লেভেল ক্রসিং পেরিয়েই চলছে যাতায়াত। নেই লেভেল ক্রসিংয়ের গেট,নেই প্রহরী,ভগবানের ভরসায় চলছে যাতায়াত। প্রতিদিন গড়ে স্কুল কলেজ ছাত্রছাত্রী সহ স্থানীয় যাতায়াতকারী মিলে পাঁচ হাজার মানুষ যাতায়াত করে এই প্রহরী বিহীন রেল ক্রসিং পেরিয়ে। চলে লরি ট্রাক্টর,ইঞ্জিন ভ্যানো,টোটো সহ একাধিক গাড়ি। জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় তাদের। প্রতিদিনই জীবনের ঝুঁকি নিয়ে পার হচ্ছেন,কি বা করার আছে এমনটাই দাবি স্থানীয়দের। কয়েকদিন আগে পর্যন্ত স্থানীয়ভাবে চাঁদাপাঁচা করে একজনকে রাখা হয়েছিল ঠিকই,কিন্তু তারপরই যা হয় অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে। কিন্তু রেল চাইলেই অন্তত একটা সিভিক ভলেন্টিয়ার দিয়ে ট্রেন যাতায়াতের সময় নজরদারি চালানোর ব্যবস্থা করা যেতেই পারে দাবী স্থানীয়দের। রেল ক্রসিং এর পাশে একটি আন্ডারপাস তৈরীর কাজ চলছে দু’বছর ধরে। স্থানীয় জমিজট সমস্যা কাটিয়ে কবে শেষ হবে আন্ডারপাস তৈরীর কাজ তা জানেনা কেউ। ততদিন ভগবানের ভরসাতেই এই অরক্ষিত রেল ক্রসিং দিয়ে যাতায়াত করতে হবে তাদের,আক্ষেপ স্থানীয়দের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments