Monday, July 27, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গউদ্ধার বৃদ্ধার চুরি যাওয়া ব্যাগ সহ মোবাইল, পুলিশের জালে বিহারের দুই...

উদ্ধার বৃদ্ধার চুরি যাওয়া ব্যাগ সহ মোবাইল, পুলিশের জালে বিহারের দুই দুষ্কৃতি ভাই

সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুর বাজারের এক দোকান থেকে এক বৃদ্ধার ব্যাগ সহ আরও কয়েকজনের মোবাইল ও অন্যান্য জিনিস চুরি করার অপরাধে শেষ পর্যন্ত কোক ওভেন থানার পুলিশের জালে ধরা পড়ে গেল বিহারের বাসিন্দা দুই ভাই। এদের নাম বিট্টু সোনি ও সুরজ সোনি। বিহারের এই দুই ভাই দুর্গাপুরের ওয়ারিয়া ফাঁড়ি এলাকার গোপাল মাঠ এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকত। জানা গেছে, ওই বৃদ্ধা দুর্গাপুর বাজারে একটি ছোটো দোকান চালিয়ে কোন রকমে সংসার চালান। কয়েকদিন আগে সেই দোকান থেকে তার একটি ব্যাগ চুরি হয়ে যায়। ওই ব্যাগে তার জমানো কিছু অর্থ,মোবাইল ফোন,বাড়ী ও দোকানের চাবি,ব্যবহৃত চশমা-সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী ছিল। জীবনের শেষ সম্বলটুকু হারিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। এরপর তিনি নিজের অসহায় অবস্থার কথা জানিয়ে কোক ওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই কোক ওভেন থানার আধিকারিক বিজয় দলপতি-র নির্দেশে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। তদন্তের দায়িত্ব পেয়েই এএসআই মুকুল মণ্ডল সিসিটিভি ফুটেজ,গোপন সূত্র ও প্রযুক্তিগত তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করেন। অবশেষে তদন্তে পুলিশ জানা যায় বিহারের বাসিন্দা দুই ভাই বিট্টু সোনি ও সুরজ সোনি এই চুরির ঘটনার সঙ্গে জড়িত। তদন্তে আরও জানা যায়,ওই দিন দুর্গাপুর বাজারে ওই বৃদ্ধার ব্যাগ ছাড়াও আরও কয়েকজনের থেকে মোট ৫টি মোবাইল ফোন ও অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে পালিয়েছিল অভিযুক্তরা। কোক ওভেন থানার পুলিশ অভিযান চালিয়ে তৎপরতার সঙ্গেই দুই অভিযুক্তকে গ্রেফতার করে। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করা সম্ভব হয়। সোমবার তাদের দুর্গাপুর আদালতে তোলা হলে তাদের জামিন নাকচ হয়। আইনি প্রক্রিয়া শেষ হলেই উদ্ধার হওয়া বৃদ্ধার ব্যাগ,মোবাইল ফোন,চশমা-সহ সমস্ত জিনিস খুব মালিকদের হাতে তুলে দেওয়া হবে বলে জানান কোক ওভেন থানার আধিকারিক বিজয় দলপতি। বৃদ্ধা পুলিশের এই তৎপরতায় বিস্ময় প্রকাশ করে বলেছেন,তিনি ভাবতেই পারেন নি যে এই শেষ সম্বলটুকু শেষ পর্যন্ত পুলিশ এতো তাড়াতাড়ি উদ্ধার করে দেবে। তিনি পুলিশের ভূমিকায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এলাকাবাসীও পুলিশের এই ভূমিকার প্রশংসা করেছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments