Monday, July 27, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গমানত পুরণ করতে ১৪ কিমি রাস্তা পেরেকের বিছানায় দন্ডি কাটলেন শিবভক্ত যুবক

মানত পুরণ করতে ১৪ কিমি রাস্তা পেরেকের বিছানায় দন্ডি কাটলেন শিবভক্ত যুবক

সংবাদদাতা,পাণ্ডবেশ্বরঃ  শ্রাবণ মাসের দ্বিতীয় সপ্তাহে খনি অঞ্চলের মানুষ দেখলো বাবা ভোলেনাথের এক অনন্য ভক্তকে। অন্ডালের খান্দরা বাউরি পাড়া এলাকার হৃদয় বাউরী নামে এক যুবক বাবা ভোলেনাথের কাছে কোন বিষয়ে মানত করেছিলেন। মানত পূরণ হওয়ার আগেই ভোলেনাথকে সন্তুষ্ট করতে এক অদ্ভুত সিদ্ধান্ত নেয় সে। সোমবার পাণ্ডবেশ্বরের অজয় নদী থেকে ভোলেনাথের মাথায় জল ঢালার উদ্দেশ্যে জল তুলে রীতিমতো বড় বড় পেরেকের বিছানা তৈরি করে তার ওপর শয়ন করে দন্ডি দিতে দিতে পাণ্ডবেশ্বর থেকে প্রায় ১৪ কিলোমিটার গন্তব্যের জন্য রবিবার রাত্রি ১ টায় যাত্রা শুরু করেন নীলকন্ঠ মন্দিরের উদ্দেশ্যে। বাবা শিবের প্রতি এহেন ভক্তি দেখে অবাক পথ চলতি মানুষজন থেকে শুরু করে খনি অঞ্চলের সকলেই। কিভাবে ভক্তির টানে এত বড় বড় সূচালো পেরেকের উপর শুয়ে পড়ে দন্ডি দিতে পারছেন যুবক সেটাই দেখতে রাস্তার দুপাশে ভিড় জমান অসংখ্য মানুষ। এই বিষয়ে ভক্ত হৃদয় বাউরী জানান,একটা বিষয়ে বাবা ভোলেনাথের কাছে তার মানত ছিল যে এভাবেই তিনি বাবার মাথায় জল ঢালবেন। কিন্তু মানত পূরণ হওয়ার আগেই ভক্তির টানে বাবা শিবের প্রতি অপার বিশ্বাসে নিলেন সেই কঠিন সিদ্ধান্ত। শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তিনি পাণ্ডবেশ্বর থেকে পেরেকের বিছানায় দন্ডি দিয়ে যাত্রা শুরু করে সোমবার বেলা দুটো নাগাদ পৌঁছান বিশ্বেশ্বরীর সেই প্রাচীন নীলকন্ঠ মন্দিরে। এভাবে জল ঢালতে আসার যুবককে দেখে হতবাক মন্দির প্রাঙ্গণের সকলে। কথায় বলে,মনে ভক্তি থাকলে সমস্ত রকম অসাধ্য সাধন করা যায় আজ সেটাই প্রমাণ করলেন খান্দরার হৃদয় বাউরী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments