দুর্গাপুর,৩০ জুলাইঃ রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই শিল্পায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একের পর এক শিল্প প্রকল্পের ঘোষণা,নতুন বিনিয়োগ টানতে জেলায় জেলায় উদ্যোগপতিদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে রাজ্য সরকার। ইতিমধ্যেই শ্যাম স্টিলের নতুন কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি,রাজ্যে আমূলের কারখানা স্থাপনের কাজও এগোচ্ছে। এবার লক্ষ্য,প্রতিটি জেলায় নতুন শিল্প গড়ে তুলে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দেওয়া। বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার শিল্পপতি,উদ্যোগপতি ও নবীন উদ্যোক্তাদের নিয়ে দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি হোটেলে বৈঠক করেন রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় এবং পূর্ত মন্ত্রী ডাঃ অজয় পোদ্দার। এছাড়াও এখানে ছিলেন মন্ত্রী মৌমিতা বিশ্বাস,বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জী। শিল্পমন্ত্রী তাপস রায় জানান,দুর্গাপুরকে কেন্দ্র করে শিল্পপতি,উদ্যোগপতি ও নতুন উদ্যোক্তাদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে। শুধু নতুন শিল্প নয়,দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা রাষ্ট্রায়ত্ত কারখানাগুলি পুনরুজ্জীবিত করতেও কেন্দ্রীয় সরকারের সঙ্গেও আলোচনা করা হবে।
দুর্গাপুরে উদ্যোগপতিদের নিয়ে বৈঠক করলেন শিল্প ও পূর্তমন্ত্রী
RELATED ARTICLES



