Monday, July 27, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে বিজয় সমাবেশ করল যুব সিপিএম

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে বিজয় সমাবেশ করল যুব সিপিএম

জামুড়িয়া,২৭ জুলাইঃ নিট এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ জানিয়ে প্রায় একমাস ধরে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিল ককরোজ জনতা পার্টি তথা সিজেপি। তাদের আন্দোলনের জেরে অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। দেশব্যাপী ছাত্র-যুব আন্দোলনের এই সাফল্য উপলক্ষে সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই জামুড়িয়া বাজারের সিধু-কানু মূর্তির পাদদেশে এক বিজয় সমাবেশের আয়োজন করে। সভায় বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের জামুড়িয়া অজয় ওয়েস্ট লোকাল কমিটির সম্পাদক অনুর্বা মুখার্জী বলেন,এই সাফল্য শুধু একজন মন্ত্রীর পদত্যাগ নয়,এটি দেশের গণতন্ত্র এবং ছাত্র-যুব শক্তির ঐতিহাসিক বিজয়। তিনি বলেন,শিক্ষা,কর্মসংস্থান এবং যুব সমাজের অধিকারের প্রশ্নে ডিওয়াইএফআই  অতীতের মতো ভবিষ্যতেও আন্দোলনের মাধ্যমে মানুষের কণ্ঠস্বর তুলে ধরবে। সংগঠনের লোকাল কমিটির সদস্য মুকাররম আনসারি বলেন,সরকার দাবি করত এনডিএ আমলে কেউ পদত্যাগ করে না। কিন্তু দেশের ছাত্র-যুব সমাজ ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে যে সংগঠিত আন্দোলনের শক্তির কাছেই ক্ষমতাসীনদের মাথা নত করতে হয়। তিনি আরও বলেন,যখন কিছু শক্তি দেশের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছিল,তখন দেশের ছাত্র-যুবরা লাঠিচার্জ সহ্য করেও শিক্ষা ও গণতন্ত্র রক্ষার দাবিতে দিল্লির রাজপথে আন্দোলন চালিয়ে গিয়েছে। এই বিজয় সেই সংগ্রামেরই ফল। সভায় সংগঠনের প্রাক্তন সদস্য মুন্নাহের এবং সদস্য জহির আনসারি সহ অন্যান্য বক্তারা ছাত্র-যুবদের ঐক্যবদ্ধ আন্দোলনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments