Monday, August 17, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গবাঁকুড়ায় চার কেজি গাঁজা সহ গ্রেপ্তার দম্পতি

বাঁকুড়ায় চার কেজি গাঁজা সহ গ্রেপ্তার দম্পতি

সংবাদদাতা,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলা পুলিশের বড়সড় সাফল্য। বিশেষ সূত্রে খবর পেয়ে বাঁকুড়া শহরের ২৩ নম্বর ওয়ার্ডের মহম্মদ পাড়ায় অভিযান চালিয়ে চার কেজি গাঁজা সমেত স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করল বাঁকুড়া সদর থানার  পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,ধৃতদের জিজ্ঞাসাবাদ করে প্রায় ৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। এই মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা খতিয়ে দেখতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। পুলিশি অভিযানের এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কোনো রকম অশান্তি যাতে না হয় তার জন্য মহম্মদ পাড়ায় মোতায়েন করা হয় পুলিশ বাহিনী। শেখ কবির হোসেন ওরফে ঝুলন ও তার স্ত্রী হাসিনা বিবিকে গ্রেপ্তার করে উদ্ধার হওয়া গাঁজার উৎস এবং এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা নিয়ে তদন্ত চালাচ্ছে বাঁকুড়া সদর থানার পুলিশ। সোমবার তাদেরকে বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হলে জামিন নাকচ হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments