Thursday, August 20, 2026
Google search engine
Homeদক্ষিণবঙ্গজলাশয় ভরাটের অভিযোগ দুর্গাপুরের এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে

জলাশয় ভরাটের অভিযোগ দুর্গাপুরের এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে

সংবাদদাতা,দুর্গাপুরঃ দুর্গাপুরের এক স্বর্ণ ব্যবসায়ীর বিরুদ্ধে জলাশয় ভরাট করার অভিযোগ উঠল। অভিযোগ,গান্ধী মোড়ের অদূরে ট্রাফিক গার্ডের দপ্তরের পিছনে একটি জলাশয় ভরাট করে চারিপাশে পাঁচিল তুলে দিয়েছেন ওই ব্যবসায়ী। ওই স্বর্ণ ব্যবসায়ী যে জলাশয় ভরাট করেছেন সেই জমির একাংশ দুর্গাপুর স্টিল প্লান্টের নামে ও আর একটি অংশ কৃষ্ণলাল দে নামে এক ব্যক্তির নামে নথি ভুক্ত রয়েছে।  দুর্গাপুর স্টিল প্লান্টের নামে যে জমি নথিভুক্ত আছে তার দাগ নম্বর ৭৮২। কৃষ্ণলালে নামে নথিভুক্ত জমির দাগ নম্বর ৭৮১। বেনাচিতি বাজারে একটি নামী স্বর্ণ প্রতিষ্ঠান আছে ওই ব্যবসায়ীর। এছাড়া বেনাচিতি বাজারে একটি রেস্তোরাঁ, অম্বুজা নগরীতে দুটি হোটেল ও রেস্তোরাঁ আছে। গত কয়েক বছর ধরে এসব ব্যবসার পাশাপাশি প্রমোটারির ব্যবসাও শুরু করেছেন ওই ব্যবসায়ী। এর মধ্যে জমি ভারাটের অভিযোগের তদন্ত শুরু করেছে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকরা। সূত্রের খবর,ভূমি দপ্তরের অতিরিক্ত জেলা শাসক জলাশয় ভরাটের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments